এই শুল্ক কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক শিল্প। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে বছরে প্রায় ৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। বর্তমানে এসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রায় শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে প্রবেশ করত।
এনসিপি নেতারা এসব ঘটনায় দায়ী করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে। আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপিকে প্রতিহত করার কথা জানিয়েছেন। অন্যদিকে এনসিপি এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
আজ শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রংপুরের জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে। তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ও
১৫০০ সালের আশপাশে যখন ইউরোপীয় বণিকেরা জলপথে এশিয়ায় পৌঁছাতে থাকে, তখন ভারতের পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করে পর্তুগিজরা। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কালিকটে (বর্তমান কেরালা) এসে পৌঁছান, আর এরপরই শুরু হয় পর্তুগিজদের সুনির্দিষ্ট পরিকল্পনায় সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযান।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদরের ইউএনও এম রকিবুল হাসান। তবে হামলায় জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামানকে বদলি করা হলেও তাকে কোনো দপ্তর দেয়া হয়নি। আর রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জের জন্য নির্ধারিত কর্মসূচির দিন সকালে এ ঘটনা ঘটল। এ দিন এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতাদের গোপালগঞ্জে আসার খবরে জেলাজুড়ে উত্তেজনা চলছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই সোনা চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা আটটি সোনার বার পাওয়া যায়।
নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তার শ্বাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহীতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল। গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহ
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুইটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, "দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে হলে জুলাই আন্দোলনের চেতনা ও উদ্দেশ্যকে ধারণ করতে হবে।"
জুলাই ২০২৪-এর ছাত্র আন্দোলনের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই ’২৪ স্মৃতি চত্বর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর পূর্ব পাশে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের অন্তত ৩৭টি পয়েন্টে ভূমিধস ও সড়ক দেবে গিয়ে যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সড়কটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হচ্ছেন।
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।
বিক্ষোভ মিছিল থেকে ঢাকার মিটফোর্ডে এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গুপ্তচক্রের মাধ্যমে পরিকল্পিত মব তৈরির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।