আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে বেরোবি ভিসি ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

রংপুর প্রতিনিধি

গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর মৃত্যুর পর সারাদেশে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে দ্রোহের আগুন ছড়িয়ে পড়ে।

আজ শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রংপুরের জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার সকাল থেকে বাবনপুর গ্রামে মানুষের ঢল নামে। আবু সাঈদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি দল। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, আবু সাঈদের কবরের চারপাশে লোহার গ্রিল দিয়ে সাজানো হয়েছে। কবরস্থানের পাশে ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে চলমান ও পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। তাঁর স্মরণে গ্রামের রাস্তায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার দেখা গেছে।

এসময় বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, আবু সাঈদ যে প্রতিবাদী ভূমিকা রেখে গেছেন, তা দেশের ইতিহাসে বিরল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী শোকযাত্রা, আলোচনা সভা, ‘আবু সাঈদ তোরণ’ ও ‘আবু সাঈদ মিউজিয়াম’ উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ও ওসি শফিকুল ইসলামও কবর জিয়ারতে অংশ নেন।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, আমার ছেলে মারা গেল এক বছর হইল। আমার ছেলেসহ যাদের হত্যা করা হয়েছে, তাদের বিচার করতে হবে। তারপর নিবার্চন। রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়ন করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাঁর মৃত্যুর পর দেশের ছাত্র-আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়, যা রাজনৈতিক পরিবর্তনের পথ উন্মুক্ত করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে