প্রতিবেদক, রাজনীতি ডটকম

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তার শাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহীতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল। গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মে মাসে ফারজিনা আক্তারের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন তার পূত্রবধূ। এ ঘটনায় ফারজিনা ও তার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত গৃহবধূর বড় বোন। এ মামলার ২ নম্বর আসামি ফারজিনা আক্তার।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আসামি ফারজিনা আক্তারকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে