মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুইটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী। সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।
নৌ বাহিনী জানায়, নিয়মিত টহলের সময় গভীর সাগরে বাংলাদেশের সীমানার প্রায় ৭৭ নটিক্যাল মাইল অভ্যন্তরে ভারতীয় বেশ কয়েকটি ট্রলার মাছ ধরছিল। নৌ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কিছু ট্রলার পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করা হয়।
আটকদের দ্বিগরাজ নৌঘাঁটিতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ট্রলার দুটিতে কয়েক শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যার মধ্যে ইলিশও রয়েছে বলে জানানো হয়। এসব মাছ নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।
মোংলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, প্রতি বছর ইলিশ মৌসুম এলেই ভারতীয় জেলেদের দ্বারা সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলসীমায় মাদক, জলদস্যুতা, চোরাচালান ও অবৈধ মৎস্য আহরণ রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে