রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, "দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে হলে জুলাই আন্দোলনের চেতনা ও উদ্দেশ্যকে ধারণ করতে হবে।"
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভার আগে সকালে রুয়েট প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। পরে জুলাই আন্দোলনের আলোকচিত্র ও ২৪ জুলাই গণহত্যা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় উপাচার্য বলেন, “আন্দোলন হলেই বিজয় আসে না। ফরাসি বিপ্লবের নেতা নেপোলিয়ান বলেছিলেন— খারাপ মানুষের চেয়ে বেশি ক্ষতি করে যারা অন্যায় দেখে চুপ থাকে। আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি যেখানে দীর্ঘদিন ধরে কথা বলার স্বাধীনতা দমন করা হয়েছে। ছাত্র-জনতার নেতৃত্বশূন্য ক্ষোভকে সংগঠিত করেই আমরা এই বিজয় অর্জন করেছি।”
সভায় তিনি আরও বলেন, “যে চেতনায় এই আন্দোলন, তা শুধু সরকারের পরিবর্তন নয়— একটি ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ সমাজের জন্য। এই আন্দোলন আমাদের দেখিয়েছে, জনগণের ঐক্যই হচ্ছে পরিবর্তনের প্রধান শক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগের ঊর্ধ্বতন শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রয়েছে— কোরআন তেলাওয়াত, ‘জুলাই গল্প বলা’ শিরোনামে স্মৃতিচারণ এবং ২৪ জুলাইয়ের আহত যোদ্ধাদের শিক্ষা সহায়তা প্রদান।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে