২ তরুণের প্যান্টের পকেটে ছিল দেড় কোটি টাকার সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আটক দুজনের কাছে ছিল প্রায় দেড় কোটি টাকার সোনা। ছবি: রাজনীতি ডটকম

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৭০ গ্রাম ওজনের আটটি সোনার বারসহস দুজনকে আটক করেছে। বিজিবি জানিয়েছে, প্রায় দেড় কোটি টাকার এসব সোনা ভারতে পাচারের চেষ্টা চলছিল।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সোনাসহ দুজনকে আটক করা হয়। পরে বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক সোনার বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা।

আটক দুজন হলেন— যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও একই এলাকার মো. শাহাজানের ছেলে মহিনুর রহমান (৩১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই সোনা চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা আটটি সোনার বার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে নিয়ে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে তারা সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সোনাগুলো ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৫ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১০ ঘণ্টা আগে

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে
Advertisement