এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। এলাকাবাসী ব্যানার-ফেস্টুন, ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন। স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়ে এলাকাবাসীর ভালোবাসায় তিনি আপ্লুত। এলাকাবাসীর মুখে মুখে এখন শুধু একটাই কথা ভালোবাসা বে
‘ইশরাক না থামলে সিটি করপোরেশন নির্বাচন হবে’—সরকারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। আজ শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে তারা সংগঠনের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সরকারিভাবে ওষুধ সরবরাহ না থাকায় তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়েছে। প্রায় আট মাস ধরে কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় তৃণমূলে বসবাসকারী অবহেলিত মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে- এমনটাই আশঙ্কা করছে সচেতন মহল।
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের ছয়টি করাত কল বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবেশ আইনবিরোধী এসব করাত কলের কোনোটিরই বন বিভাগের অনুমোদন ছিল না।
ইমিগ্রেশন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন রিপন। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে বগুড়া সদর থানার দুটি মামলার তথ্য পাওয়া গেলে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার দেখায়। পরে তাকে বেন
মাদকাসক্ত সন্তানকে আসক্তি থেকে ফিরিয়ে ভালো পথে আনতে অনেক চেষ্টা করেছেন বাবা। কাজে আসেনি কোনো চেষ্টাই। বরং দিন দিন ছেলের অত্যাচার-নির্যাতন বাড়তে থাকে। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে নিজেই খবর দিয়ে পুলিশ ডেকে তাদের হাতে ছেলেকে তুলে দিয়েছেন বাবা।
মাসুদ রানা বলেন, কৃষি কর্মকর্তা কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে পড়েন। বলেন, ‘আপনারা সবাই আমকে পাগল পাইছেন। কিছুক্ষণ আগেও কয়েকজন আমার সঙ্গে ঝগড়া করতে আসছিল। আপনি কেন আসছেন? রুম থেকে চলে যান। আমি কাউকে তথ্য দিতে পারব না। পারলে জেলার সঙ্গে কথা বলেন।’ তার এমন কথা শুনে আমি বেরিয়ে আসি।
রাজশাহীর বাগমারায় পুলিশের উপস্থিতিতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার মূল অভিযুক্ত গোলাম প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর রাজশাহীর মোল
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কীভাবে ফি নেওয়া হবে—সে বিষয়ে সরকারের একটি সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, যা থাকাটা প্রয়োজন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগী বাথরুমে পড়ে মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের বাথরুমে পড়ে তিনি মারা যান। দুর্ঘটনার কবলে পড়ে হার্ট এটাকে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় এক নেতার ছেলের আকিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। ওই সাতজন আমন্ত্রণ গ্রহণ করে মঙ্গলবার রাতে সেখানে হাজির হন। গোপন সূত্রে পুলিশ খবর পেলে সেখানে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও জেলা বিএনপি সূত্র জানিয়েছে, দুই বছর আগে বিএনপি কার্যালয় ভাঙচুরের ওই ঘটনায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুমন মিয়া গত ১১ মে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
বিজিবি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস-এর কাছ থেকে ২০ জন নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্ককে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রামে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের আদেশেই ছুটি চলাকালে এটি ভাঙা হচ্ছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আসামি আল-আমিনকে ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী এনে আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল হক নুর বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি না হলে কোনো নির্বাচন হবে না। বরং এ নিয়ে গণঅধিকার পরিষদ মাঠে নামবে। আগে পরিবেশ তৈরি হোক, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হোক, সভা-সমাবেশের স্বাধীনতা আসুক। তারপর নির্বাচনের রোডম্যাপ হোক।