পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে আড়ৎ ঘাটে ফারুক মাঝির ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, জহির হোসেন (৫৫), শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০)।
গুরুতর অগ্নিদগ্ধদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে জেলে জহির হোসেনের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। জহির হোসেনের অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়।
ট্রলারের মাঝি মো. ফারুক জানান, সকালে তিনিসহ জেলেরা ট্রলারেই ছিলেন। ট্রলারের পেছনে গ্যাসের চুলায় রান্না চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং ট্রলারের পিছন আগুন দেখতে পান। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ট্রলারের বেশি ক্ষয়ক্ষতি না হলেও তিন জেলে অগ্নিদগ্ধ হয়। এরমধ্যে জহির গুরুতর বেশি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান, অগ্নিদগ্ধ এক রোগীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা সেবা প্রদন করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে