গেট ভেঙে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, কক্সবাজারে পণ্ড ফুটবল ফাইনাল

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
শুক্রবার কক্সবাজারে ডিসি গোল্ডকাপের ফাইনাল ম্যাচের আগে দর্শকরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় স্টেডিয়ামে। ছবি: রাজনীতি ডটকম

কক্সবাজারে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পণ্ড হয়ে গেছে। আয়োজনে অব্যবস্থাপনার পাশাপাশি অতিরিক্ত ও জাল টিকিট বিক্রির পর স্বাভাবিকভাবে জায়গা না পেয়ে পরে স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে যান দর্শকরা। এ সময় খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন আয়োজকরা।

এদিকে খেলা বন্ধ ঘোষণার পর দর্শক ও ফাইনালের দুই দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারিসহ সবকিছু ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে ঘটেছে এ ঘটনা। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ডিসি গোল্ডকাপে রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ আজ শুক্রবার এই স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল।

Coxs Bazar Stadium Vandalization 12-09-2025 (3)

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়াম দর্শকদের দখলে। এতে পণ্ড হয়ে গেছে ডিসি গোল্ডকাপের ফাইনাল ম্যাচ। ছবি: রাজনীতি ডটকম

দর্শকদের অভিযোগ, ধারণক্ষমতার ছয়গুণ টিকিট বিক্রি করা হয়েছে। টিকিটের দামও রাখা হয়েছে অনেক বেশি। টিকিট কালোবাজারি ও জাল টিকিট বিক্রির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে বাড়তি এসব দর্শকদের জায়গা দিতে না পারা নিয়েই বিশৃঙ্খলার সূত্রপাত হয়।

শুক্রবার বিকেল ৩টায় ছিল রামু ও টেকনাফ একাদশের মধ্যে ডিসি গোল্ডকাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের জন্য সকাল ৭টা থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ করতে শুরু করেন দর্শকরা। টিকিটের দাম ছিল ৫০ টাকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি দেখে টিকিট কাউন্টার থেকে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ করেছেন অনেকে। কিছু ব্যক্তি টিকিট কালোবাজারি করছিলেন। তাতে ২০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় টিকিট। চাহিদা বুঝতে পেরে কিছু অসাধু ব্যক্তি জাল টিকিট পর্যন্ত বিক্রি করছিলেন। স্টেডিয়ামের ধারণক্ষমতা হাজার পাঁচেক হলেও শেষ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ২টার আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তখনো বাইরে বিপুল পরিমাণ দর্শক ভেতরে ঢোকার অপেক্ষায় ছিলেন। কিন্তু জায়গা না থাকায় স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়। বাইরে অবস্থানরত দর্শকরা ঢুকতে না পেরে দুপুর আড়াইটার দিকে গেট ভেঙে ভেতরে চলে যান। পুরো মাঠ তখন দর্শকদের দখলে চলে যায়।

Coxs Bazar Stadium Vandalization 12-09-2025 (1)

স্টেডিয়ামের ভেতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মাঠের ভেতরে আগুনও ধরিয়ে দেওয়া হয়। সংঘাতময় পরিস্থিতিতে ২০ জন আহত হয়েছেন। ছবি: রাজনীতি ডটকম

এ পর্যায়ে আয়োজকরা খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন। পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশরা লাঠিচার্জ করার চেষ্টা করলে দর্শকরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। দিকে বাইরে থাকা দর্শকরা স্টেডিয়াম ভবন ভাঙচুর শুরু করেন।

পরে বিকেল সোয়া ৫টার দিকে লাঠিচার্জ করে মাঠ থেকে দর্শকদের বের করে দিতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ফাইনাল ম্যাচ শুরু করার প্রস্তুতি চললেও গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকরা ফের গ্যালারি, মাঠ, প্রেসবক্সসহ সবখানে হামলা, ভাঙচুর করতে শুরু করেন। মাঠের মধ্যে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়।

এ অবস্থায় কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

টুর্নামেন্ট পরিচালনার কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, গ্যালারি উপচে পড়ায় কিছু দর্শককে বের করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশের পাশাপাশি আনসার ও সেনাবাহিনী চেষ্টা করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে