চোর সন্দেহে আটক, পুলিশ হেফাজতে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে আটক করা হয়েছিল রনি মিয়াকে। রাতে পুলিশ হেফাজতে ‘অসুস্থ হয়ে’ মৃত্যু হয়েছে তার। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটকের সাত ঘণ্টা পর পুলিশ হেফাজতে রনি মিয়া (৩০) নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, তাকে থানায় কোনো ধরনের নির্যাতন করা হয়নি। হাজতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয়রা আটক করে রনিকে। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে।

নিহত রনি মিয়া টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। টঙ্গীর বড় দেওড়া পরান মুলের টেক এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। পেশায় ছিলেন নির্মাণ শ্রমিক।

স্থানীয়দের অভিযোগ, রনি মাদকাসক্ত ছিলেন। কাজ না করে মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। এতে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুরে তাকে একটি সাবমারসিবল পাম্প ও কিছু পাইপসহ ধরেন স্থানীয়রা। এসব মালামাল নিয়ে কোনো সদুত্তর দিতে না পারলে তাকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় ডিউটি অফিসার ছিলেন উপপরিদর্শক (এসআই) কানিজ ফাতেমা। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজতের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রনি।

কানিজ বলেন, কর্তব্যরত প্রহরী বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত এএসআই বায়েজিদকে দিয়ে রনিকে আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠাই। ওখান থেকে তাকে তাজউদ্দিন মেডিকেলে নিতে বলা হয়। পরে তাজউদ্দিন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

টঙ্গী শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ চৌধুরী বলেন, পুলিশ রনি মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে শ্বাস-প্রশ্বাস ছিল ধীরগতির, পালস পাইনি বললেই চলে, প্রেশারও মাপা যাচ্ছিল না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, ময়নাতদন্ত শেষে রনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রনিকে থানায় কোনো ধরনের নির্যাতন করা হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৫ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

৭ ঘণ্টা আগে