দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের এই এনফোর্সমেন্ট দল কার্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে নথিপত্র পর্যালোচনা করে এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। দলে আরও ছিলেন সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।
টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় শিশুটির মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এছাড়া দুর্ঘটনার পর দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে একটি স্থিতিশীল ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণের মানোন্নয়নে
ছাত্রশিবিরের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- আবাসন ব্যবস্থা সংস্কার, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা কেন্দ্রের সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি, ভর্তি ফরম পূরণ পদ্ধতি আধুনিকায়ন, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর ইত্যাদি।
ময়মনসিংহে বাস-পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে বাবা মাওলানা জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে ইজিবাইকে পটুয়াখালী যাচ্ছিলেন। আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গেলে কুয়াকাটাগামী ইকরা লাক্সারি পরিবহণ ইজিবাইকটিকে চাপা দেয়। এতে মুহূর্তের
সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা ও জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় ৮৮ জন নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকার এসব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনীর মদন অস্থায়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জামিউল ইসলাম সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়ের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে জেলা সদরের বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতদের গুলিতে বিল্লাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আরেকজনের নাম এমদাদুল হক, তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার বিয়াঘাট ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় খেলনা পিস্তলসহ ছয়জন আটক করে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে বিল্লাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ জুন) রাতে নিহতের বাবা সিরাজ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিন দেশের আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। সব মিলিয়ে একদিনেই ছয় জেলায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে, আহতের সংখ্যা ২৫।