তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, পুলিশের ধারণা পূর্ব বিরোধের জের

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৪৫
রাকিব মাতুব্বর। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় রাকিব মাতুব্বর (২৩) নামে এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এক হত্যা মামলার আসামি এই তরুণ সপ্তাহ দুয়েক আগে জামিনে মুক্ত হন। পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

নিহত রাকিব মাতুব্বর চরশ্যামাইল এলাকার নাসির মাতুব্বরের ছেলে। একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি তিনি। বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে রাকিব যুক্ত ছিলেন বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় চাইনিজ কুড়াল ও দা নিয়ে রাকিবের ওপর হামলা চালায় পাঁচ-ছয় জন দুর্বৃত্ত।

গুরুতর জখম হওয়া রাকিবকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‌‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।’

এর আগে গত ৬ মে পূর্ব শত্রুতার জেরে শিবচর উপজেলার চরশ্যামাইল সরদারকান্দি এলাকার কালাম সরদারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতলে তার মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি ছিলেন ইবনে সামাদ। ১২ দিন আগে তিনি জামিনে বের হয়ে নিজ এলাকায় যান। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হাউসবোট থেকে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

১৮ ঘণ্টা আগে

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে ছিল ত্যাগ, সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধ। এ সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

১৮ ঘণ্টা আগে

শখের মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্রের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৯ ঘণ্টা আগে

জিয়া হত্যা মামলা বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী

আমীর খসরু বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিচার কী হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নয়। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব না।

২১ ঘণ্টা আগে