গবেষণা জাহাজ আর. ভি. ড. ফ্রিডটজফ নানসেন কর্তৃক সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ-সংক্রান্ত কমিটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ-সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিজ্যাবল) করা হয়েছে।
এ কে এম রাকিব বলেন, ‘নির্বাচনের সময় আমরা দেখতে পাই, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু শুরুতে কমিশনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয়
হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিক ইলিয়াসের আইডি সরকার সরিয়ে দিয়েছে। সরকার চেয়েছে, তাই সরিয়ে দিয়েছে। কিন্তু গত দেড় বছরে আওয়ামী লীগ সম্পৃক্ত আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার চায়নি, তাই নেওয়া হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই জোট নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। এ জোটের ফলে এনসিপিকে নিয়ে জনমনে দ্বিধা-সংশয় তৈরি হওয়াটা অমূলক নয়। তবে এ জোট করে তারা নিজেরাই নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে। তারপরও তারা এ জোটকে নির্বাচনি জোটে সীমাবদ্ধ রেখে নিজেদের রাজনীতি চালিয়ে যেতে পারে কি না, সেটি সময় বল
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন সমঝোতার ভিত্তিতে এসব দলের প্রার্থীদের জন্য বিএনপি যেসব আসন ছেড়ে দিয়েছে, সেসব আসনের পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পরিশুদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বীক্রম। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের অধিকাংশই জামায়াতের উল্লেখ করে তিনি বলেছেন, দেশকে সুশাসন উপহার দিতেই তাদের সঙ্গে এলডিপি এক হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) কলকাতা ও ঢাকার একাধিক সূত্র রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, ওবায়দুল কাদের সুস্থ আছেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি হতে হলেও এখন তিনি বাসায় অবস্থান করছেন।
জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ তিনি শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে থাকছিলেন তিনি, বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন।
সব অর্থনৈতিক সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবন বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। জিয়াউর রহমানের পর বেগম জিয়া গণতন্ত্র ও উন্নয়নের যেই ধারাবাহিকতা ধরে রেখেছ
শামসুজ্জামান দুদু বলেছেন,“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন। তার রাজনৈতিক পথ অনুসরণ মানেই গণতন্ত্রের পথ অনুসরণ করা। দেশকে রক্ষা করতে হলে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”
ড. মঈন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন নারী, যিনি একজন গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের কল্যাণে। তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজ আমরা এখানে এসেছি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে। আজকের এই অনুভূতি প্রকাশ করার ম
৭১ এর স্বাধীনতাবিরোধী শক্তি যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হয় সেটাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকা-৮ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে প