প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্য ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এগিয়ে নিতে এই ঐক্যের বিজয়ের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে, যা নির্বাচনের পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চান নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, 'বাংলাদেশের মানুষের মনের কথা, স্বপ্ন এবং ঢাকা-৮ এলাকার বাসিন্দাদের কষ্ট, দুঃখ ও দুর্দশার কথা নাসীরুদ্দীন পাটওয়ারী সাহসের সঙ্গে তুলে ধরছেন। তিনি এই এলাকার দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছেন এবং নতুন মাফিয়া ও তথাকথিত জমিদারদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।'
ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক আন্দোলনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, 'এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িত। তাই এখান থেকেই পূর্বপুরুষদের স্মরণ করে আমাদের নির্বাচনি যাত্রা শুরু করেছি।'
এবারের নির্বাচনকে ‘আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা’ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই যাত্রার অন্যতম প্রধান এজেন্ডা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্
১৪ ঘণ্টা আগে
এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’
১৫ ঘণ্টা আগে
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।
২০ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২১ ঘণ্টা আগে