নির্বাচন ও সংস্কার- এই দুইটি বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু থেকেই বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য। আর অন্তর্বর্তী সরকার চাচ্ছে সংস্কার কার্যক্রম শেষ করে তারপর নির্বাচনের দিকে এগোতে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির বিষয়ে গঠিত এক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত করা হয়। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) উদযাপিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম।
বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দিবে। তিনি বলেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খ্রিষ্টানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন’ উদযাপিত হবে বুধবার (২৫ ডিসেম্বর)। বড়দিনে ঢাকায় পটকা ফুটানো, ফানুস উড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নিজ নিজ অফিসে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
দুর্নীতি-ফ্যাসিবাদকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পূর্ণপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এরপরই প্রশ্ন উঠেছে বাংলাদেশে গণঅভ্যত্থানের মুখে ক্ষমতাচ্যুত আরেকটি বড় রাজনৈতিক দল আও
আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান, খালাস পাওয়াদের মধ্যে গুলশান থানার মামলায় মেজর হাফিজ, আলতাফসহ ১০ জন, কাফরুল থানার মামলায় ছয়জন ও যাত্রাবাড়ী থানার মামলায় ৬৮ জন আসামি ছিলেন।
আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ। শেয়ালকে যদি মুরগির খাঁচায় ঢোকানো হয় তাহলে কী হবে, ঠিক সেরকমই করে নিজেরা ঢুকে ভোট দিয়ে দিত, জনগণকে ভোট দিতে দিত না।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, এখন আমরা মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। যেসব আগাছা রয়েছে সেগুলো উপড়ে ফেলে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে আমরা আশাবাদী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি বলছেন অনেকেই। কিন্তু সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত।