ওবায়দুল কাদেরকে পালাতে সাহায্য করেছেন যুবদল নেতা!

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৩: ৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালসহ তাদের পরিবারের চার সদস্যকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা—এমন অভিযোগ করেছেন বিএনপির সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেসবুক লাইভ এবং স্ট্যাটাসের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন জনি। এই অভিযোগে তিনি যশোর জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এদিকে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে যশোর জেলা যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ সৃষ্টি করেছে। এর আগে, ১৭ ডিসেম্বর নিজের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি বহিষ্কার হন।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এসকেন্দার আলী জনি ফেসবুকে একটি পোস্টে লেখেন, ১৩ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও মাদক সম্রাট শহীদের সহায়তায় পুটখালি ঘাট দিয়ে শেখ হেলালসহ পরিবারের ৪ সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে। সেই তথ্য গোয়েন্দাদের কাছে আছে।

এর আগে, দুপুরে ফেসবুক লাইভে এসকেন্দার আলী জনি বলেন, ‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।’’ তিনি দাবি করেন, কাদের ৫ তারিখের পর যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন এবং পরবর্তীতে তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন রানা।

জনি আরও বলেন, ‘‘কিছু দিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন রানা। বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি হয়েছে।’’ তিনি দাবি করেন, ‘‘শহিদকে ধরলে এসব তথ্য পাওয়া যাবে।’’

এছাড়া, জনি বলেন, ‘‘শুধু কাদের নয়, আওয়ামী লীগের আরও অনেক নেতাকেও ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর যুবদলের সাধারণ সম্পাদক রানা।’’

এদিকে, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘এসকেন্দার আলী জনি বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই বহিষ্কার হয়েছেন। সে সুস্থ নয়। ওবায়দুল কাদের কোথায় গেছেন, সেটা তদন্ত করতে হবে। এক ব্যক্তি কিছু বললেই সেটা তো সত্যি হয়ে যায় না।’’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’

১ দিন আগে

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

২ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে