খালেদা জিয়াকে বিদায় জানাতে ‘ফিরোজায়’ নেতাকর্মীর ভিড়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানে তার বাসার সামনে জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসা ‘ফিরোজা’ এবং আশপাশের এলাকা লোকে লোকারণ্য।

দলীয় সূত্র জানায়, রাত ৮টায় বাসা থেকে বের হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা খালেদা জিয়ার। কিন্তু বিকেল থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে এসে জড়ো হতে থাকেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুলশান-২ গোলচত্বর থেকে শুরু করে ৭৯ নম্বর সড়ক এবং আশপাশের লেনগুলো বিএনপির নেতাকর্মী-সমর্থকদের পদচারণে মুখর হয়ে ওঠে। তারা খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন।

খালেদা জিয়াকে বিদায়ি শুভেচ্ছা জানাতে তার বাসায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল রাস্তার দুই পাশে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায়ি শুভেচ্ছা জানাতে।

যাতে করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে। কিন্তু সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার বাসার সামনের সড়কে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুরো সড়কই লোকে লোকারণ্য হয়ে যায়।

এদিকে খালেদা জিয়াকে বিদায়ি শুভেচ্ছা জানাতে এরই মধ্যে তার বাসায় এসেছেন পরিবারের সদস্য এবং বিএনপির সিনিয়র নেতারা।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে বিদায়ি শুভেচ্ছা জানাতে তার বাসায় প্রবেশ করেছেন। তবে বাসার ভেতরে নেতাদের প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। রাত ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বুধবার সকালে তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন।

সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে তাকে। এরই মধ্যে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োহাজাজ ঢাকায় পৌঁছেছে। সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুল্যান্সে চড়েই লন্ডনে যাবেন খালেদা জিয়া।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে