স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আশপাশে দেখবেন কীভাবে কী ঘটছে। আমাদের দেশে সবাই একসঙ্গে কাজ করছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি শুরু হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানানো হয়েছে।
সারজিস আলম বলেন, প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন। যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করে। যারা মনে করে তরুণরা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে। এ নেতৃত্ব যেমন তরুণ নির্ভর হবে এবং নেতৃত্বে আমাদের অগ্রজরাও অবশ্যই থাকবেন। সামনে এগিয়ে
এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই বৈঠকের জন্য আমাদের সরকার স্বতঃপ্রণোদিত হয়ে চেষ্টা করছিলেন। এই সময়ে একটা বৈঠক হওয়ার দরকার ছিল, তারা তা করেছেন। তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কি আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ঢাকায় থাই দূতাবাসের সক্ষমতা সীমিত হওয়ায় বাংলাদেশি যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান, তাদের ভিসা পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশিরা সহজে থাইল্যান্ডে চিকিৎসা নিতে পারবে।
থাই বিশিষ্টজনদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক গোষ্ঠীর পূর্ণ সদস্য হওয়া।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সেখানে আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে ইউএনডিপি সতর্কবার্তা দিয়েছে। আরও বাস্তুচ্যুতি বন্ধ করার জন্য জনগণের মৌলিক চাহিদা পূরণে সেখানে একটি মানবিক চ্যানেল স্থাপন করা যেতে পারে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, পানি বণ্টন চুক্তি, তিস্তা চুক্তির মতো বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নৈশভোজে একই টেবিলে তার পাশের চেয়ারেই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব। এবং আমি নিশ্চিত, আমরা খুব ভালো একটি সমাধানে পৌঁছাতে পারব।’
মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই, ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে তাই মানুষ ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তিনি আরো বলেন, ‘যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে। সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনোভাবেই হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। এরপর আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা উত্থিত হয়নি। বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনিকরণ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।