দাফন-দাহের নামে সব ফি বাতিলের দাবি গণসংহতি আন্দোলনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দাফন ও দাহের জন্য সব ধরনের ফি ও চার্জ তুলে নেওয়ার দাবিতে শুক্রবার আজিমপুর কবরস্থান এলাকায় মানববন্ধন করে গণসংহতি আন্দোলন। ছবি: গণসংহতি আন্দোলন

রাজধানী ঢাকার কবরস্থান ও শ্মশানগুলোতে মরদেহ দাফন ও দাহ করার জন্য নির্ধারিত সব ধরনের ফি বাতিলের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নেতারা বলছেন, প্রতিটি ক্ষেত্রে নাগরিকরা সিটি করপোরেশনকে যে কর দিয়ে থাকেন, তা ব্যবহার করে সিটি করপোরেশনকেই এসব ফি বহন করতে হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানের সামনের সড়কে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, নগরে বসবাসকারী প্রতিটি নাগরিক জন্মের পর থেকেই নানা ধরনের কর করপোরেশনকে দিয়ে থাকেন। সেসব কর নগরবাসীর সেবায় ব্যবহার করার কথা। কিন্তু দুঃখের বিষয়, আগের মেয়র কিছুদিন আগেও দাফন ও দাহের জন্য সব ধরনের চার্জ ও ফি বাতিল করলেও এখন সেখানে টাকা নেওয়া হচ্ছে।

মানববন্ধনে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কবরস্থানে রেজিস্ট্রেশন ফির নামে এক হাজার টাকা ও অতিরিক্ত আরও ৮৬০ টাকা নেওয়া হয়। এ ছাড়া চাটাই, বাঁশ ও কবর খননের জন্য নেওয়া হয় প্রায় তিন হাজার টাকা।

মনির উদ্দীন পাপ্পু বলেন, যে শহরে কোটিখানেক নিম্ন আয়ের মানুষের বসবাস, সেখানে এই ফি আদায় অন্যায় ও অন্যায্য। আমরা বলছি, অবিলম্বে এ সব ফি বাতিল করে সিটি করপোরেশনকেই দাফন ও দাহের পূর্ণ দায়িত্ব নিতে হবে। ইজারার নামে কিছু ব্যক্তির অনৈতিক আয়ের ব্যবস্থা বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, যেখানে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স থেকে বছরে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়, সেখানে সিটি করপোরেশনের জন্য এই ব্যয়ের দায়িত্ব নেওয়া কোনো বিষয়ই নয়।

গণসংহতি আন্দোলন ঢাকা দক্ষিণ শাখার সদস্য সচিব মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, আমরা জনবান্ধব সিটি করপোরেশন চাই। নাগরিকদের ওপর কোনো অন্যায় ফি চাপিয়ে দেওয়া যাবে না। এই ফি বাতিল করতে হবে। তা না হলে আমার অদূর ভবিষ্যতে নগর ভবন ঘেরাওয়ের মতো বড় কর্মসূচি দেবো।

গণসংহতি আন্দোলন লালবাগ থানার আহ্বায়ক ইসমাইল হোসেন টিটোর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফায়সাল।

লালবাগ থানার সদস্য সচিব বাহাউদ্দীন, চকবাজার থানার আহ্বায়ক মো. আলী, বংশাল থানার আহ্বায়ক জয় ভৌমিক, কোতোয়ালি থানার আহ্বায়ক মো. হাসান, বংশাল থানার সদস্য সচিব আহম্মদ উল্লাহ সুমিত, চকবাজার থানার সদস্য সচিব হাসান, কোতোয়ালি থানার সদস্য সচিব ফারুক হাওলাদারসহ অন্যরা এ সময় বক্তব্য দেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে