জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খোলা ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি, ৪৩ লাখ পরিবারের টিসিবি কার্ড বাতিল ও বিভিন্ন পণ্যে বাড়তি কর-শুল্ক আরোপে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বৈরাচারী সরকারের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

শুক্রবার (১০ জানুয়ারি) পার্টির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের এসব সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানান।

সিপিবি নেতারা বলেন, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ করাসহ ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করেছে। এর মাধ্যমে প্রায় অর্ধ কোটি পরিবারেরকে কম মূল্যে পণ্য দেওয়া থাকে বঞ্চিত করার সরকারের এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সিপিবির শীর্ষ দুই নেতা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিস্কুটের মতো দৈনন্দিন খাবার, সাধারণ হোটেল, মোবাইল রিচার্জ, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে।

তারা আরও বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি ও আইএমএফের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি, যা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিবৃতিতে অবিলম্বে সরকারের এসব সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা, খেলাপি ঋণ আদায় ও প্রয়োজনে ধনীদের ওপর বিশেষ কর আরোপের আহ্বান জানান সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরেক বিবৃতিতে ময়মনসিংহে মাজারে হামলা, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অনুষ্ঠান পন্ডসহ বিভিন্ন স্থানে ‘মব’-এর নামে অরাজকতার তীব্র নিন্দা জানান শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জনজীবনের নিরাপত্তা বিধানের দাবি জানান তারা।

বিবৃতিতে জনজীবনের সংকট নিরসন ও নিজস্ব দাবি আদায়ে সচেতন এবং সংগঠিত হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে