ডেস্ক, রাজনীতি ডটকম

বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১১ জানুয়ারি) জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া হয়। টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও জানান তিনি।
জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি একটি দায়িত্ব। যা সাংবাদিক না হয়েও সবার মধ্যে আগ্রহ থাকা প্রয়োজন।
শফিকুল আলম অভিযোগ করে বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেয়া হচ্ছিল যে, এই আন্দোলনকারীদের দমন করা উচিত।
তিনি আরও বলেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো, আর তখন ন্যারেটিভ হতো যে কিছু `দুর্বৃত্ত` দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।
জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, কারা কী ভূমিকা রেখেছে, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করবো। তাই সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানান শফিকুল আলম। লেখালেখি আমাদের জাতিগত দুর্বলতা। অথচ আন্দোলনের ঘটনাগুলো ডায়েরিতে সংরক্ষণ করা উচিত।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তাহলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’
১ দিন আগে
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
১ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে