খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

ডেস্ক, রাজনীতি ডটকম
খালেদা জিয়া। ফাইল ছবি

ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে রোববার (১২ জানুয়ারি) এসব তথ্য দিয়েছে সংবাদসংস্থা বাসস।

শনিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শনিবার, এখানে সাপ্তাহিক ছুটির দিন। লন্ডনে আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা নিয়মিত যত্নসহকারে ম্যাডামকে দেখছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

এ ছাড়া, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা শুক্রবার থেকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে। এর আগের দুদিন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে ডাক্তাররা সিদ্ধান্ত দেবেন।

বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছেন। তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তার মায়ের কাছে থাকছেন। এ ছাড়াও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনিরা রয়েছেন। এমনকি লন্ডন ক্লিনিকের ডাক্তাররাও সবসময়ই তার খোঁজখবর রাখছেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিশেষায়িত এই হাসপাতালে প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পাঠানো আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সংবলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া।

বিমান বন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেয়া হলে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সকল রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। সূত্র : বাসস

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে