তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যা-ই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে পিছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো রাষ্ট্রব্যবস্থায় রূপান্তর করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত এমন একটি দল, যারা দেশের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে।
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের যারা ছাত্র, তাদেরকে নির্বাচনের কাজে যুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা তারা শুনেছেন, যদিও এটা চূড়ান্ত হয়নি।
নির্বাচনের আগে বিশেষ কিছু আসনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর (মাইগ্রেশন) হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনে যাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কেবল তাদেরই নির্বাচনী দায়িত্বে র
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'যে নেতা দেশের মানুষকে ফেলে দিল্লিতে গিয়ে বসে থাকে, সে নেতা আমরা চাই না। আমার ভোট আমি দেবো—যাকে খুশি তাকে দেবো। কিন্তু বিগত সরকারের সময় ছিল ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো’।'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমিন।
এ জনসভা থেকে দলীয় প্রার্থী যথাক্রমে স্বপন ফকির, আব্দুস সালাম পিন্টু, ওবায়দুর হক নাসির, লুৎফুর রহমান মতিন, সুলতান সালাউদ্দিন টুকু, রবিউল আলম লাবলু, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আজম খানকে পরিচয় করে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান। তাদেরকে বিজয়ী করতে টাঙ্গাইলবাসীর প্রতি আহ্বান জানান
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শর্মিলা রহমান শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটেও লিফলেট বিতরণ করেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যেসব নেতাকর্মী কাজ করছিল তাদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এ বহিষ্কার করা হয়েছে।
তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই যারা এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত রাজনৈতিক দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
বগুড়া সফর শেষে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরের ছেলে, আবার আসব। আপনারা দোয়া করবেন।
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলে সেটিকে অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি।
বগুড়াকে বিএনপির অবিচ্ছেদ্য দুর্গ হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। এই ঘাঁটিকে যেমনভাবে আগলে রেখেছেন, তেমনি এখানকার জনগণের পাশেও থাকতে হবে।