ভোলা প্রতিনিধি

জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলের মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তালেবানি রাষ্ট্র কায়েম হবে। বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান, এটা জামায়াতে ইসলামীর স্লোগান। এ স্লোগান আমরা বিশ্বাস করি না। এটা ইসলামী শিক্ষা না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিশে বসবাস করতে চাই। জামায়াতে ইসলামী যত বড় বক্তৃতা দিক এবং বেহেশত যতবারই বিক্রির চেষ্টা করুক, আমার অভিজ্ঞতা বলে, ১২ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় যাবে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ড. ইউনূস ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। সেজন্য আমরা তাকে সরকার প্রধান মেনে নিয়েছি। তিনি গত দেড় বছরে দেশের কোনো উন্নয়ন করতে পারেননি। ছাত্রদের আন্দোলনে দুই তিনটা সরকারের পতন হয়েছে। পতনের পরে ছাত্ররা ক্ষমতার অংশীদার হয়নি। ইউনূস সরকার দুই তিনজন ছাত্রকে উপদেষ্টা বানিয়েছে। তারা ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে দিয়েছে। কয়েকদিন পরপর ছাত্ররা আন্দোলন করছে। ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা। সেটা না করে তারা রাজনীতি করছে।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউছুপ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মিছিলে ‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদী, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।
৩ দিন আগে
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ দিন আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাস করে এবং সেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায়। দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
৩ দিন আগে
দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার পরামর্শ পেয়েছিলেন তিনি। তবে বুধবার (৩ জুন) রাতে সেই নীরবতা ভেঙে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন সাবেক এই মন্ত্রী।
৩ দিন আগে