বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করলো তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি, বরঞ্চ তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে।
তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নাই। বাম-ডান সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সকলে একত্রিত হই, অবৈধ, ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকারের
তিনি বলেন, নুরুল হক নুরুকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যেকোনো মানুষকে আলোড়িত করবে। রিমান্ডে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, যে তিনি দাঁড়াতেই পারছেন না।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার (২৬ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঐক্যের ডাক দেওয়া হয়।
ফখরুল বলেন, গ্রেফতার নেতাদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন/চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতির সঞ্চার করা হচ্ছে। সরকারকে এ ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি।
এ ছাড়া আরো গ্রেপ্তার হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, ঢাকা উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য তারিকুল আলম তেনজিং এবং বিএনপির কোষাধ্যক্ষ রাশেদু্জ্জামান মিল্লাত।
তিনি জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহ আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার জন্য এই আবেদন করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে তাদের জা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পোস্টে আরও বলা হয়, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের নয়, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।
কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালকে (সোমবার) মনে হয়েছে আমি চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
'২০১৮ সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি' প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,আপনি তো ডামি প্রধানমন্ত্রী। রাগ ও বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, আপনি শপথ নেয়ার সময় এটা বলেছিলেন? আপনি তো শপথ ভঙ্গ করছেন। সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত।
১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বৈঠকে বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামি ঐক্যজোটের একাংশের মাওলানা আবদুল করিম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান,কল্যা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফরসঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন, ১ বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন।
'ভারতের সাথে যত চুক্তি হচ্ছে সব গোপনে। জনগনতো জানেই না সংসদেও আলোচনা হয় না। এসব অসম চুক্তি ও সমঝোতা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক।'
কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে বিএনপির নাম জড়ানো সরকারের অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিতবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনে দেশ সব দিক দিক থেকেই ডুবেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। টানা বৃষ্টিতে শুক্রবার রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতার প্রসঙ্গে টেনে তিনি বলেছেন, “দেশ আর্থিকভাবে ও রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন আপনারা পানিতে ডোবা দেখতে পারছেন।