দুঃশাসনই আ.লীগের পতনের কারণ: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও দুঃশাসনের সৃষ্টি করেছিল। এরই ফলশ্রুতিতে তাদের পতন হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুর বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্দোলনে আবু সাঈদসহ যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। জনগণকে আহ্বান জানাবো কোনো চক্রান্তে পা দেবেন না। আপনারা চক্রান্ত রুখে দিয়ে অন্তর্বতীকালিন সরকারকে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাদের হত্যাকারীদের বিচার করতেই হবে। সেই সঙ্গে এতোদিন ধরে দুর্নীতি ও দুঃশাসন, গুম খুন যারা করেছেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের বিচার করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এরপর বিএনপি মহাসচিব জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ও আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ব সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রমুখ।

প্রসঙ্গত, আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে দাফন করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে