পতিত আ.লীগ অন্তবর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে : সালাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, দীর্ঘ দেড় দশক আওয়ামী লীগ জনগণের ওপর যে গুম-খুন, অত্যাচার-নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। ছাত্রজনতার অভ্যূত্থানে পতিত আওয়ামী লীগ এখন অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, শেখ হাসিনা বলেছেন হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন। আপনি দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছেন। আপনি নিষ্পাপ ছাত্রদের হত্যা করে পালিয়েছেন। আপনি দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসস্তপে পরিণত করে পালিয়েছেন। আপনার ছেলে-মেয়ে, বোন ভাগিনা-ভাগনি কেউ দেশে থাকে না। তাই ভাবছেন এদেশ ধ্বংস হয়ে গেলে আপনার কিছুই আসে যায় না।

তিনি বলেন, আপনি ক্ষমতায় এসেই দেশপ্রেমিক সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের হত্যা করেছেন। হেফাজতের অনেক নিষ্পাপ বাচ্চা হাফেজদের হত্যা করেছেন। আয়নাঘর তৈরি করে বছরের পর বছর বিরোধী মতধারীদের অমানসিক অত্যাচার করেছেন। ছাত্রজনতার আন্দোলন দমন করার জন্য দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আর সেই অস্ত্র দিয়ে এখনও দেশকে অস্থির করার চেষ্টা করছে আপনার ক্যাডার বাহিনী।

সালাম বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট করে নাম দিচ্ছেন সাধারণ মানুষের। এই আওয়ামী লীগ নিজেরা নিজেদের গুলি করে আন্দোলন করে। তা দেশবাসী জানে। এবার ছাত্রজনতার আন্দোলনেও আওয়ামী লীগের সন্ত্রাসীরাই জড়িত। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক কর্মী স্বীকারোক্তি দিয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের সোনার ছেলেরা। তা সংখ্যালঘুরাই স্বীকার করেছে। বাংলাদেশের সকল অপকর্মের জনক আওয়ামী লীগ। তাই এদের কাউকে রক্ষা করা যাবে না। সকলকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকততুল্লাহ বুলু, চেয়ারপার্সন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে