গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সেই গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছি। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে। তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি।

এ সময় সত্য উদঘাটন করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। আগামীতে কেউ যেন এর সাহস না দেখাতে পারে। কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতায় থাকতে না পারে। ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারও মনে না জাগে।

জাতিকে কলঙ্কমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলার জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে