এই বিজয় অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণের বিজয় হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমআ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে। এই জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এই জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না।

তিনি আরও বলেন, 'সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছে, এটা একটি অদ্ভুতপূর্ব ঘটনা। এদেশের ছাত্র আন্দোলনের গৌরবজ্জ্বল যে ভূমিকা আছে সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে চাইনি তারা মনে করেছে তাদের গড়া পুলিশ দিয়ে আজীবন রাজত্ব করে যাবে। কিন্তু আল্লাহর যে একটা বিচার আছে সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল। তারা নিজেদের এতই ক্ষমতাশালী মনে করেছিল তাদের যা মনে হয়েছে তাই করেছে।

রিজভী বলেন, 'একজন মসজিদের ইমাম গায়েবানা জানাজা পড়তে ছিলেন নামাজ শেষ হওয়ার আগেই তাকে টেনে হিচরে পুলিশ গাড়িতে তুলেছে। এগুলো নিশ্চয়ই এদেশের বিবেকবান মানুষের হৃদয় ব্যথিত হয়েছে। মহান আল্লাহতালা কখনো অন্যায় মেনে নেয়নি এইবারও অন্যায়কারীদের পতন হয়েছে।

এর আগে তিনি শহীদদের স্মরণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মাদ আব্দুল্লাহর দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় আরও উপস্থিত বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ওলামা দলের সাবেব আহবানে মাওনানা শাহ নেছারুল হক, আহবায়ক মাওলানা সেলিম রেজা,সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী,ডিইউজের সহ সভাপতি রাশেদুল হক,সাবেক ছাত্রনেতা ওমর ফারুক কায়সার,ছাত্রদলের ডা. তৌহিদুল ইসলাম আউয়াল, রাজু আহমেদ, ইমাম হোসেন, যুবদল নেতা সোহেল রহমান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে