বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছেন, ঠিক সেভাবে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্যও তাদের লড়াই করতে হবে।
রিজভী বলেন, যখন বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হয়, তখন কি গোয়েন্দা বিভাগ ঘুমিয়ে থাকে? যখন মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, তখন তারা কী করে? তারা কি এসব ক্ষেত্রে সত্যি সত্যি ঘুমায়, না জেগে ঘুমায়? তা না হলে এত দুর্নীতি হয় কী করে?
হৃদযন্ত্রে পেসমেকার বসিয়ে বাসায় ফেরার এক সপ্তাহের মাথায় আজ সোমবার ভোরে আবার `হঠাৎ করে’ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার ‘জীবন হুমকির মুখে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ক
পরিবার ও দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন দলটির এনার্জি ড্রিংক। কারণ ভারত তাদের সাথে থাকলে তারা সবকিছু করেত পারে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ চার মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। রোববার (৭ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফখরুল বলেন, এ দুটি আন্দোলন ‘ন্যায্য’ ও ‘যৌক্তিক’ মনে করে বিএনপি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দনের কথা জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিকদল নেতা সুমন ভূঁইয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।
অনলাইন প্লাটফর্ম সমূহের বিষয়ে প্রকাশিত কিছু বিভ্রান্তিকর খবরের পরিপ্রেক্ষিতে সবার অবগতির জন্য দলটি ওয়েব এড্রেসগুলো প্রকাশ করেছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের নির্দেশেই নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে আওয়ামী লীগ ভালোবাসে, তাই এমপি শিমুল ও তার বাহিনী এ হামলা করেছে বলেন তিনি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দেশজুড়ে প্রথমবারের মতো জেলায় জেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে সমর্থন জানান।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, পেসমেকার বসানোর পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার বছরে ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা হুমকি মুখে ফেলবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতেও আমরা কোনদিনও এটা গ্রহণ করব না।’
রোববার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে শঙ্কামুক্ত হওয়ায় তিনি বাড়িতে ফিরছেন।
বিএনপির সাংগঠনিক (চট্টগ্রাম বিভাগ) সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার একটি সমাবেশ হওয়ার কথা ছিলো চট্টগ্রাম। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে।