নিজের অর্থনৈতিক উপদেষ্টাকে প্রধানমন্ত্রী করলেন আব্বাস

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী ও সরকার গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধোত্তর পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কারের চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি যুদ্ধে সৃষ্ট পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। মুস্তফা তার স্থলাভিষিক্ত হবেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র তথ্য অনুসারে, মুস্তফা এখন প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নির্বাহী কমিটির একজন সদস্য তিনি।

যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করা অর্থনীতিবিদ ও রাজনীতিক মুস্তফা ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে একটি টেকনোক্র্যাটিক সরকারের নেতৃত্ব দেবেন।

আব্বাসের ঘনিষ্ঠ মিত্রের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা যুক্তরাষ্ট্রের সংস্কারের দাবির কতটা পূরণ করবে তা স্পষ্ট নয়। কারণ সামগ্রিক নিয়ন্ত্রণে থাকবেন ৮৮ বছর বয়সী প্রেসিডেন্ট নিজেই। তবে এই নিয়োগকে স্বাগত জানিয়ে পরিবর্তন আনতে দ্রুত নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক হানি আল-মাসরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলো যে পরিবর্তন চায় তা ফিলিস্তিনিরাও চাইছেন এমনটি নয়। মানুষ রাজনীতিতে সত্যিকার পরিবর্তন চায়, শুধু নামের নয়। তারা নির্বাচন চায়।

তিনি বলেছেন, মুস্তফা একজন শ্রদ্ধাভাজন ও শিক্ষিত মানুষ। কিন্তু দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতির উন্নতির জন্য জনগণের দাবি পূরণে হিমশিম খাবেন তিনি।

১৯৫৪ সালে পশ্চিম তীরের তুলকারেম শহরে জন্ম হয় মুস্তফার। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১১ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১৩ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৬ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে