ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে তারাবি নামাজ পড়ায় বিদেশি ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত রাতে ওই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নামাজ পড়ার অভিযোগে গুজরাট ইউনিভার্সিটির ছাত্রাবাসে একদল লোক আফ্রিকান কয়েকটি দেশ, আফগানিস্তান ও উজবেকিস্তানের ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। এতে পাঁচজন বিদেশি ছাত্র আহত হয়েছেন।
এ ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি গুজরাটের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করতে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মসজিদ নেই, তাই তারা তারাবি নামাজ পড়ার জন্য হোস্টেলের ভেতরে জড়ো হয়েছিলেন। এর পরেই লাঠি ও ছুরি হাতে নিয়ে একদল জনতা হোস্টেলে হামলা চালায়। এ সময় তাদের ওপর হামলার পাশাপাশি কক্ষও ভাংচুর করে বলে ছাত্ররা অভিযোগ করেছেন।
ছাত্ররা বলেছেন, ছাত্রাবাসের নিরাপত্তারক্ষী হামলাকারীদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
আফগানিস্তানের একজন ছাত্র বলেছেন, হামলার সময় লোকজন স্লোগান দিচ্ছিল এবং কে তাদের হোস্টেলে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেছিল। তিনি বলেন, তারা আমাদের রুমের ভেতরেও আক্রমণ করে। তারা ল্যাপটপ, ফোন ও বাইকও ভাঙচুর করে।
ওই শিক্ষার্থী জানান, আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও তুর্কমেনিস্তানের একজন করে শিক্ষার্থী রয়েছেন এবং বাকি দুজন আফ্রিকান দেশের। তিনি আরও বলেন, ঘটনার আধা ঘণ্টা পর পুলিশ আসে। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। আহত শিক্ষার্থীরা হাসপাতালে রয়েছে এবং দূতাবাসে খবর দেওয়া হয়েছে।
হায়দরাবাদের সংসদ সদস্য এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ ঘটনার নিন্দা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হস্তক্ষেপ করবেন কিনা তা জানতে চেয়েছেন।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
১০ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১১ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
১২ ঘণ্টা আগে