ডেস্ক, রাজনীতি ডটকম

সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে জাহাজ দখলে নিয়েছে ভারতের নৌবাহিনী। এসময় ১৭ জন ক্রু সদস্যকেও উদ্ধার করেছে তারা। এছাড়া অভিযানের সময় জাহাজটিতে থাকা ৩৫ জন জলদস্যুও আত্মসমর্পণ করেছে।
উদ্ধারকৃত জাহাজটি কয়েক মাস আগে ছিনতাই করেছিল জলদস্যুরা। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশেষ কমান্ডোসহ ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে এবং ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।
শনিবার (১৬ মার্চ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী আরও বলেছে, মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে অবস্থানরত ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে এবং জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক আছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।
আল জাজিরা বলছে, এমভি রুয়েন গত বছরের শেষের দিকে হাইজ্যাক করা হয়েছিল এবং ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা প্রথমে জাহাজটিকে গত শুক্রবার আটক করে। নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং জাহাজটিকে এবং এতে যেসব বেসামরিক নাগরিককে তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে’। ‘ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলের জন্য এই জাহাজটিকে বেস বা ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বৃহস্পতিবার (১৪ মার্চ) জানায়, সোমালি জলদস্যুরা গত বছরের ডিসেম্বরে মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন ছিনতাই করেছিল। আর সেই জাহাজটিই তারা দুই দিন আগে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলে নিতে ব্যবহার করতে পারে।
এদিকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে ভারতীয় ও ইউরোপীয় ইউনিয়নের নৌসেনারা। তবে সোমালীয় জলদস্যুদের এমভি আবদুল্লাহকে নিয়ে বারবার স্থান বদল করছে। তাদের সঙ্গে এখনও সেই অর্থে কোনো আলোচনা শুরু করা না গেলেও সরকার ও জাহাজ কৃর্তপক্ষ বলছে অচিরেই জাহাজে বন্দি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহকে দেশে ফিরিয়ে আনা হবে।

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’ সেনাবাহিনী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করাসহ সব সীমারেখা অতিক্রম করেছে।
১৪ ঘণ্টা আগে
ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান।
১৬ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি নয়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন— পরিস্থিতি ফের যুদ্ধের দিকে গড়ালে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও ‘কার্ড’ দেখাতে প্রস্তুত রয়েছে।
১৭ ঘণ্টা আগে
পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ২৭১ জন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।
১৮ ঘণ্টা আগে