করোনা মহামারির সময় মৃত্যুমিছিল দেখেছিল বিশ্ব। সেই সময় করোনা টিকা কোভিশিল্ড বহু মানুষকে করোনা আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। এবার জানা গেছে, কোভিশিল্ডের রয়েছে মারাত্বক পার্শ্বপ্রতিক্রিয়া।
দক্ষিণ আফ্রিকার উপকূলীয় একটি শহরে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ধসে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৯ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকালে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ উপকূলের কেপটাউন থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে জর্জ শহরে দ
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি।
হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বিধিতে বলা হয়েছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে। এছাড়াও এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। খবর: গালফ নিউজ।
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে ছুরি হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইউনান প্রদেশের ঝেনজিয়ং পিপলস হাসপাতালে ছুরি হামলার ঘটনা ঘটেছে।
দুই বছরেরও বেশি কিছু সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর কয়েক মাস পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। এবার ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন বৈশ্বিক পরাশক্তির সবচেয়ে ক্ষম
আজ ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে। মঙ্গলবার (৭ মে) সকাল সাতটা থেকে শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই পর্বে ভোট হচ্ছে লোকসভার ৯৩ আসনে। এর মধ্যে রয়েছে গোটা গুজরাট রাজ্য। গুজরাটের আহমেদাবাদ শহরের একটি ভোটকেন্দ্রে আজ সকালে ভোট দেন মোদি।
গাজায় চলমান সংঘাতের ভয়াবহ চিত্র ছবির মাধ্যমে তুলে ধরে এবং যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। এছাড়া তিনটি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে। মঙ্গলবার (৭ মে) সকাল সাতটা থেকে শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৪টি লোকসভা আসনে ভোট হচ্ছে আজ।
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া প্রস্তাব রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের তারা এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় ইসরায়েলি তিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে এ হামলা চালালো হামাস।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুলে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল শনিবার কায়রোতে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে তারা হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া শোনেন। প্রস্তাবে ৪০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেয়ার কথা বলা হয়।
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, ‘পোক্রভস্কে, রকেট হামলায় দুইজন নিহত এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির দাবিতে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনার আগে ইসরায়েলে বড় ধরনের এই বিক্ষোভ হলো।
আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের একজন সদস্য গুলি ছুড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আলটিমেটামের নির্ধারিত সময়ের আগেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যে কোনো সময় আসতে পারে ঘোষণা। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস শনিবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।