হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের কাছে হামাসের দাবি মেনে নেওয়া হবে না জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের গাজা আক্রমণে বিরতি দিতে মিশরের কায়রোয় আলোচনা চলছে। ঠিক এই সময় নেতানিয়াহু এমন কথা বললেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে হামাস জোর দিয়ে বলেছে- যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা সেটিই হলো মূল স্টিকিং পয়েন্ট। অন্যদিকে নেতানিয়াহু বলছেন, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ হামাসের কাছে থাকবে, এটি ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

গতকাল শনিবার কায়রোতে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে তারা হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া শোনেন। প্রস্তাবে ৪০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেয়ার কথা বলা হয়।

হামাস নেতা ইসমাইল হানিয়াহর একজন উপদেষ্টা বলেছেন, তাদের সংগঠন ‘সম্পূর্ণ গুরুত্ব সহকারে’ সর্বশেষ প্রস্তাবটি দেখছে। যেকোনো চুক্তিতে স্পষ্টভাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি অন্তর্ভুক্ত থাকতে হবে।

রোববার নেতানিয়াহু এক বক্তব্যে বলেন, আমরা এমন পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নই যেখানে হামাস ব্যাটালিয়নগুলো নিজেদের বাঙ্কার থেকে বেরিয়ে আসে ও আবার গাজার নিয়ন্ত্রণ নেয়; তাদের সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ করে ও আশপাশের ইসরায়েলের নাগরিকদের হুমকি হয়ে ওঠে। ইসরায়েল হামাসের দাবিতে রাজি হবে না।

দেশটির এক সরকারি কর্মকর্তাও নিজেদের গণমাধ্যমে বলেছেন, ইসরায়েল কোনো অবস্থায় আমাদের অপহৃতদের মুক্ত করার চুক্তির অংশ হিসেবে যুদ্ধ শেষ করতে রাজি হবে না। আইডিএফ রাফাহতে প্রবেশ করবে এবং সেখানে অবশিষ্ট হামাস ব্যাটালিয়নগুলোকে ধ্বংস করবে। আমাদের বন্দীদের মুক্ত করার আগে সেনারা একটি সাময়িক বিরতীতে রয়েছে।

এর আগে হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক সিনিয়র কর্মকর্তা। তার ভাষ্যে, এটি সম্পূর্ণভাবে গাজা যুদ্ধের অবসান ঘটাবে না। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে চুক্তিকে বাধাগ্রস্ত করছেন। হামাস কোনো অবস্থাতেই এই প্রস্তাবে রাজি হবে না। কারণ, প্রস্তাবে গাজা যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সেখান থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত নেই।

উল্লেখ্য, এর আগেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আলোচনা চলে। কিন্তু সেটি এক পর্যায়ে থমকে যায়। কারণ, হামাসের দাবি একটি স্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু নেতানিয়াহু বারবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান চালানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আসছেন। রাফাহ বর্তমানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত হামলায় এপর্যন্ত ৩৪ হাজার ৬৫৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, বাবার গুলিতে প্রাণ গেল ৭ শিশুর

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি তার সাত সন্তানসহ মোট আট শিশুকে হত্যা করেছে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

১৪ ঘণ্টা আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

প্রতিনিধি দলে ট্রাম্পের প্রভাবশালী দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তবে ওমান সাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনার পর এই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ হারালেন ১৯ শ্রমিক

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

১৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ চায় না, ‘বৈধ আত্মরক্ষা’র পথ বেছে নিয়েছে: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সার্বভৌমত্ব রক্ষায় কেবল 'বৈধ আত্মরক্ষা'র পথ বেছে নিয়েছে। রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি

১৮ ঘণ্টা আগে