ডেস্ক, রাজনীতি ডটকম

আজ ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে। মঙ্গলবার (৭ মে) সকাল সাতটা থেকে শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই পর্বে ভোট হচ্ছে লোকসভার ৯৩ আসনে। এর মধ্যে রয়েছে গোটা গুজরাট রাজ্য।
গুজরাটের আহমেদাবাদ শহরের একটি ভোটকেন্দ্রে আজ সকালে ভোট দেন মোদি। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি অমোচনীয় কালি লাগানো হাতের আঙুল তুলে ধরেন। এ সময় তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।
ভোট দেওয়ার পর মোদি তাঁর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি।’
সবাইকে ভোট দিতে অনুরোধ জানান মোদি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান তিনি।
মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাত দফার এই নির্বাচনে সহজ জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।
আজ গুজরাট ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে ভোট হচ্ছে। এ ছাড়া ভোট হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা-নগর হাভেলি ও দমন-দিউয়ে।
আজ যে ৯৩ আসনে ভোট হচ্ছে, তার মধ্যে ৮০ আসনে গতবার বিজেপি ও তাদের শরিকেরা জিতেছিল। কংগ্রেস জোট পেয়েছিল মাত্র ১১ আসন।
গুজরাটের ২৬ আসনের মধ্যে ২৫ আসনে ভোট হচ্ছে। রাজ্যের সুরাট আসনে বিজেপির প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গতবার রাজ্যের সব আসনে বিজেপি জিতেছিল।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৪ ঘণ্টা আগে
দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
১৪ ঘণ্টা আগে
আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১৫ ঘণ্টা আগে