চীনে হাসপাতালে ছুরি হামলায় নিহত ২, আহত ২৩

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে ছুরি হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইউনান প্রদেশের ঝেনজিয়ং পিপলস হাসপাতালে ছুরি হামলার ঘটনা ঘটেছে।

হামলায় দু’জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। তবে হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয়।

চীনা সংবাদমাধ্যম দ্য পেপারে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি ছুরি হাতে একের পর এক লোকজনের দিকে ছুটে যাচ্ছেন আর আঘাত করছেন।

এ সময় ওই ব্যক্তির সামনে অপর একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও তাকে ছুরিকাঘাত করেননি ওই হামলাকারী।

ভিডিও ফুটেজে দেখা যায়, ঝেনজিয়ং পিপলস হাসপাতালের বাইরে পুলিশের একাধিক গাড়ি অবস্থান নিয়েছে। এ সময় পুলিশের কমপক্ষে এক ডজন কর্মকর্তাকে ঘটনাস্থলে তৎপরতা চালাতে দেখা যায়। হাসপাতালের প্রবেশদ্বারে কাছের গাড়ি পার্কিংয়ের এলাকা ঘিরে রাখা হয়েছে।

দেশটির কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও গত কয়েক বছরে দেশটিতে ছুরি হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

গত বছরের আগস্টে ইউনানের একটি আবাসিক জেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ছুরি হামলা চালান। এই হামলায় অন্তত দু’জন নিহত ও আরও সাতজন আহত হন।

একই বছরের জুলাইয়ে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি জামলায় তিন শিশুসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১২ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১২ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২১ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে