ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকার উপকূলীয় একটি শহরে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ধসে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৯ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকালে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ উপকূলের কেপটাউন থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে জর্জ শহরে দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ আরও বলেছে, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা কয়েক ডজন শ্রমিককে উদ্ধারে রাতভর কাজ করেছে দেশটির উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে আরও ২১ জন শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
শতাধিক জরুরি কর্মী এবং অন্যান্য উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তারা প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে চাপাপড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা আশঙ্কা করছেন যে, পাঁচতলা ভবনটি ধসে পড়ার সময় কংক্রিটের বিশাল স্ল্যাবের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন। বড় ক্রেন ও অন্যান্য ভারী সরঞ্জাম উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধার কর্মীদের রাতভর কাজে সহযোগিতার জন্য লম্বা স্পটলাইট স্থাপন করা হয়েছে।
জর্জ মিউনিসিপ্যালিটি জানিয়েছে, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৭৫ জন শ্রমিক কাজ করছিলেন। ধসে পড়া ভবনের আলাদা অংশে উদ্ধারকারীদের তিনটি দল কাজ করছে বলে জানিয়েছে তারা।
নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন জর্জের নির্বাহী মেয়র লিওন ভ্যান উইক। তিনি বলেন, প্রিয়জনদের খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।
১ দিন আগে
তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।
১ দিন আগে
জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।
২ দিন আগে
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক
২ দিন আগে