সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ কোটির বেশি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শহরের ৭০ কিলোমিটারজুড়ে বৃহত্তম উপকূলীয় নগর সংস্কার প্রকল্পের অংশ হিসেবে এই গাছ রোপণ করা হবে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পক্ষ থেকে ‘দুবাই ম্যানগ্রোভ’ নামের উদ্যোগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর আওতায় উপকূ
পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন করে মন্ত্রিসভা ঢেলে সাজালেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাসের। নতুন এ মন্ত্রিসভা ১০ জন উপ-প্রধানমন্ত্রী এবং ২১ জন ফেডারেল (কেন্দ্রী
পেরুতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। খবর এএফপির।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সহিংস হামলায় গত সাত মাসে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, নিহতের অর্ধেকের বেশি বেসামরিক নারী ও শিশু।
চলে গেলেন সাহিত্যে নোবেল বিজয়ী কানাডার লেখক এলিস মুনরো। গত সোমবার কানাডার অন্টারিওর পোর্ট হোপে একটি সেবা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। এই লেখকের বয়স হয়েছিল ৯২ বছর। ৬০ বছরের বেশি সময় ধরে ছোট গল্প লিখেছেন মুনরো।
মার্কিন মদদপুষ্ট দখলদার ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেল আবিবের ‘হাসোমের’ নামের একটি সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
বিশ্বে ২০২৩ সাল শেষে রেকর্ড ৭ কোটি ৫৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছেন। সুদান ও ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের জেরে এ সংখ্যা বেড়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘ইন্টারনাল ডিসপ্লেসড মনিটরিং সেন্টার’ (আইডিএমসি) । খবর আল জাজিরার।
২০ বছরের মধ্যে প্রথমবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর। দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদে থাকা লি সিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হবেন ৫১ বছর বয়সী লরেন্স। লি সিয়েন ২০০৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর বড়
পর্যটকদের জন্য বড় ধরনের সুখবর দিল গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি-র সদস্যরা। এখন থেকে একটি ট্যুরিস্ট ভিসাতেই উপসাগরীয় ছয়টি দেশ ঘুরে আসতে পারবেন পর্যটকরা। যার ফলে পর্যটকরা বাইরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন। কর্মকর্তারা জানিয়েছেন, জ
ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।
নগরীর কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় নগরী জর্জের ওই স্থানে রাতে ও সকালে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকালে ভবনটিতে থাকা ৮১ জনের বেশির ভাগ ছিল নির্মাণ শ্রমিক। এখন পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় অবিরাম ভারী বৃষ্টির পানির তোড়ে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির লাভার শিলাখন্ড গড়িয়ে পড়লে, সুমাত্রা দ্বীপের দুটি জেলার রাস্তা, বাড়িঘর ও মসজিদ প্লাবনে সয়লাব হয়ে যায়। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না; বরং তা নৈরাজ্য উসকে দেবে। গতকাল রোববার ব্লিঙ্কেন এ কথা বলেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা যান। গত শনিবার (১১ মে) দেশটির মোরেলোস প্রদেশে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
ইউক্রেনে যুদ্ধের মধ্যেই পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নতুন একজনের নামও প্রস্তাব করা হয়েছে। ৬৮ বছর বয়সী সের্গেই শোইগু ২০১২ সাল থেকে এই পদে ছিলেন। তাকে এবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত কর