ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, গাজার আটটি শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবিরে ট্যাংক হামলা চালানো হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, শিবিরের কেন্দ্রস্থলে ট্যাঙ্কের শেল এসে পড়েছে। বিমান হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
রোববার ইসরাইলি সীমান্ত থেকে উত্তর গাজার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়ার ঘন মেঘ উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে বিস্ফোরণের কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
খবরে আরও বলা হয়, রোববার রাতভর হামলার পর ইসরায়েলি ট্যাংক জাবালিয়া শিবিরে প্রবেশ করেছে। শরণার্থী শিবিরটিতে এক লাখের বেশি মানুষ রয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা নির্মূল করা।

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৬ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৮ ঘণ্টা আগে