‘গাজায় ইসরাইলি হামলায় নিহতের ৫৬ শতাংশ নারী ও শিশু’

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সহিংস হামলায় গত সাত মাসে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, নিহতের অর্ধেকের বেশি বেসামরিক নারী ও শিশু।

জাতিসংঘ এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫৬ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘকে উদ্ধৃত করে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি লাগাতার হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ১৭৩ ফিলিস্তিনি। গত ৩০ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ৪০ শতাংশ পুরুষ, ২০ শতাংশ নারী এবং ৩২ শতাংশ শিশু এবং ৮ শতাংশ বয়স্ক মানুষ রয়েছেন।

গাজা কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে, উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, নতুন এই পরিসংখ্যাটি এখন পর্যন্ত সরবরাহ করা তথ্যগুলোর মধ্যে ‘সবচেয়ে ব্যাপক’।

তিনি জেনেভায় সাংবাদিকদের বলেন, অজ্ঞাত পরিচয়ের ক্ষেত্রে একই অনুপাত প্রয়োগ করলে এবং নিহত বয়স্ক নাগরিকদের অর্ধেক নারী হলে এটা আশা করা যেতেই পারে যে, নিহত ৩৫ হাজারেরও বেশি মানুষের মধ্যে অন্তত ‘৫৬ শতাংশ নারী ও শিশু’ রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৮ ঘণ্টা আগে