১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে দুবাই

ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ কোটির বেশি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শহরের ৭০ কিলোমিটারজুড়ে বৃহত্তম উপকূলীয় নগর সংস্কার প্রকল্পের অংশ হিসেবে এই গাছ রোপণ করা হবে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পক্ষ থেকে ‘দুবাই ম্যানগ্রোভ’ নামের উদ্যোগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর আওতায় উপকূলে বৃহৎ একটি ম্যানগ্রোভ বন গড়ে তোলা হবে।

দুবাইয়ের উপকূল সংস্কারের এই উদ্যোগ নিয়েছে টেকসই শহর নির্মাণকারী প্রতিষ্ঠান ইউআরবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উপকূলে গাছ লাগানোর ফলে প্রতিবছর ১২ লাখ মেট্রিক টন কার্বন ডাই–অক্সাইড শোষিত হবে, যা সড়ক থেকে ২ লাখ ৬০ হাজার গ্যাসচালিত গাড়ি বন্ধের সমান।

ইউআরবির প্রতিষ্ঠাতা ও নগর–পরিকল্পনাবিদ বাহারাশ বাঘেরিয়ান বলেন, ‘ম্যানগ্রোভ হলো উপকূলীয় ক্ষয় এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধির বিরুদ্ধে প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা। দুবাইয়ের মতো যেকোনো উপকূলীয় শহরের জন্য এটি বড় উদ্বেগের বিষয়।'

বাঘেরিয়ান বলেন, ‘বর্তমানে আমরা গবেষণা পর্যায়ে রয়েছি। প্রকল্প শুরুর জন্য প্রাথমিকভাবে ছয়টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানের সংস্কারের জন্য নকশা করা হচ্ছে। প্রকল্প ২০৪০ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।’

ইউআরবির অন্য নকশাগুলো এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ২০৪০ সালের মধ্যে এক হাজার কিলোমিটার সাইকেল চালানোর জন্য রাস্তা তৈরি ও দুবাই রিফ নামের ভাসমান দ্বীপ তৈরি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৮ ঘণ্টা আগে