সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লরেন্স কাল দায়িত্ব নেবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

২০ বছরের মধ্যে প্রথমবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর। দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদে থাকা লি সিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হবেন ৫১ বছর বয়সী লরেন্স।

লি সিয়েন ২০০৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর বড় ছেলে।

ক্ষমতা হস্তান্তরে ৭২ বছর বয়সী লি সিয়েন কালই তাঁর পদ ছাড়বেন। কালই আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লরেন্স।

স্বাধীন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের ৫৯ বছরের ইতিহাসে লরেন্স হবেন দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী। পূর্বসূরিদের মতো তিনিও ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) একজন সদস্য। দলটির প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ।

লরেন্স এখন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লরেন্স প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর অর্থ মন্ত্রণালয় নিজের কাছে রাখবেন। তবে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি ছেড়ে দেবেন। এ ছাড়া লি সিয়েন প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি ঐতিহ্য অনুযায়ী মন্ত্রিসভায় জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে থাকবেন।

সিঙ্গাপুরের ইতিহাসে লরেন্স হতে যাচ্ছেন দ্বিতীয় সরকারপ্রধান, যিনি দেশটির ঐতিহ্যবাহী লি পরিবারের বাইরে থেকে ক্ষমতায় বসছেন। এর আগে লি পরিবারের বাইরে থেকে একমাত্র ব্যক্তি হিসেবে গোহ চোক তং ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।

সিঙ্গাপুরে সবশেষ সাধারণ নির্বাচন হয়েছিল ২০২০ সালে। পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালে হওয়ার কথা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৮ ঘণ্টা আগে