প্রত্যক্ষদর্শী এক সংবাদদাতা জানান, বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুতইা পাঁচটি গ্রামের জন্য হুমকি হয়ে দাড়ায়। শুক্রবার একটি গ্রামের কাছে নতুন করে একটি দাবানল ছড়িয়ে পড়লে, তা নিয়ন্ত্রণে আনা হয়।
যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে শুক্রবার (২১ জুন) এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। আর্কানসাস রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলায় বিস্ফোরণে ৫ সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। হামলার পর গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ওই বিস্ফোরণে যারা নিহত হয়েছেন, তারা সবাই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।
গাজায় রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েলি বাহিনীর হামলা নিহত হয়েছেন অন্তত ২২ জন। এ সময় আহত হয়েছেন আরও ৪৫ জন। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন।
বারাসাত জেলা আদালতের আইনজীবী এ জামাল বলেন, জিহাদ হাওলাদারকে আজ সশরীরে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত গাড়ির অভাবে তাকে আদালতে আনা সম্ভব হয়নি। তাই এর বিকল্প হিসেবে যে পদ্ধতি চালু আছে, তা অবলম্বন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে কথা বলেন বিচারপতি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া এবং তারা ফিলিস্তিন-ইসরায়েল বিরোধে দুই রাষ্ট্র থেকে সমাধানের পক্ষে।
চীনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ৯ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে অন্যান্য স্থানেও সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২১ জুন) সকালে এই সতর্কতা জারি করা হয়।
উত্তর কোরিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অস্ত্র পাঠানোর কথা বলায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশের চাপের মুখে আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা দেখাতে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফরে গেছেন। পশ্চিমা বিশ্ব যেভাবে সম্মিলিতভাবে ইউক্রেনকে সব ধরন
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ৪৩১। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
কলকাতায় এসে এক বাংলাদেশি তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তরুণের নাম দিলাওয়ার হোসেন (২৩)। চিকিৎসা করাতে দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন তিনি। বুধবার (১৯ জুন) রাতে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে।
সৌদিতে মারা যাওয়া মিসরীয়দের প্রায় ৬৩০ জনই অবৈধভাবে হজ করতে গিয়েছিলেন। যে কারণে তারা প্রখর তাপপ্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা ও পরিষেবা বরাদ্দ করেছে সৌদির সরকার, সেসব থেকেও বঞ্চিত হয়েছেন। অবৈধভাবে সৌদিতে প্রবেশ করা এই যাত্রীরা এমনকি থাকা, খাওয়া এবং এয়ার কন্ডিশন সুবিধাও পাচ্ছেন
হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। খবর টাইমস অব ইসরায়েল।
অতি বর্ষণে ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ১৫ জেলায় ক্ষতিগ্রস্ত এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ। বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একজন কূটনীতিক জানান, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। মিশরীয়দের বলতে গেলে সবাই তীব্র গরমের কারণে মারা গেছে বলে জানান তিনি। অপরদিকে জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। কূটনীতিকরা বলছেন, আম্মান কর্তৃক মঙ্গলবারের আগে দেওয়া এ সংখ্যা ছ
আসামে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। ১৪টি জেলার এক লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে বলা হয়েছে শুধুমাত্র করিমগঞ্জেই প্রায় ৯৬ হাজার মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ জুন) ইরানের উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আঘাত হানা এই ভূমিকম্পে কাশমারে অন্তত চারজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।