শপথ নিয়েই পানামা খাল দখল ও মঙ্গলে নভোচারী পাঠানোর ঘোষণা ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে সোমবার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই পানামা খাল দখলের আগের ঘোষণায় নিজের দৃঢ় অবস্থানের পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মেক্সিকো উপসাগরের নামও বদলে দেবেন। পাশাপাশি ঘোষণা দিয়েছেন মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোরও।

দ্য গার্ডিয়ান ও রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এ সময় তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেন।

শপথের পর অভিষেক ভাষণে ট্রাম্প আগের মতোই আমেরিকাকে সব বিষয়ে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় জানান ট্রাম্প। তার নেতৃত্বে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হবে উল্লেখ করে বলেন, শিগগিরই আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখব।

পানামা খাল দিয়ে চলাচল করা মার্কিন সামরিক-বেসামরিক সব জাহাজের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। বলেন, এই খালের নিয়ন্ত্রণ পানামার কাছে দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘বোকামি’।

আরও পড়ুন-
অভিষেক ভাষণে আমেরিকার ‘সুবর্ণ যুগের সূচনা’র প্রতিশ্রুতি ট্রাম্পের

ট্রাম্প বলেন, এমন বোকার মতো উপহার কখনোই দেওয়া উচিত না। তারা (পানামা) আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এখন চীন এই পানামা খাল পরিচালনা করছে। কিন্তু আমরা চীনকে এই খাল দেইনি, আমরা পানামাকে দিয়েছিলাম। আবার আমরা এই খাল ফেরত নেব।

মঙ্গল গ্রহে মার্কিন নভোচারী পাঠানো ছাড়াও যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানো ঘোষণাও অভিষেক ভাষণেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবার নিজেদের একটি ক্রমবর্ধমান জাতি হিসেবে দেখতে পাবে। আমাদের সম্পদ ও সীমানা বাড়াতে হবে। আমরা মহাবিশ্বেও আমাদের ভাগ্য অনুসরণ করব। যুক্তরাষ্ট্রের পতাকা তুলে ধরব মঙ্গল গ্রহে।

অভিষেক ভাষণে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের মধ্যে উপস্থিত ছিলেন তার ঘোষিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র দায়িত্বপ্রাপ্ত ইলন মাস্ক। স্পেসএক্সের এই সিইওকে ট্রাম্পের মঙ্গলে অভিযানের ঘোষণার সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পরই ট্রাম্প পানামা খালের দখল ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণা বেশ আলোচিত হয়। এ ছাড়া ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথাও বলেছিলেন তিনি। বলেছিলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করে ফেলবেন। অভিষেক ভাষণে অবশ্য এসব বিষয়ে আর কিছু বলেননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান সাধারণত ক্যাপিটল হিলের খোলা মঞ্চে অনুষ্ঠিত হয়। তবে এবার তাপমাত্রা শূন্যের নিচে থাকায় অনুষ্ঠানটি ক্যাপিটল হিলের রোটুন্ডা হলে অনুষ্ঠিত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে আনুমানিক পাঁচ লাখ অতিথি উপস্থিত ছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান অভ্যন্তরীণ হলেও এবারই প্রথম রীতি ভেঙে কয়েকজন বিদেশি নেতাও উপস্থত ছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠরা ছাড়াও বিরোধী শিবিরের অনেকেও হাজির হয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এআই যুদ্ধে মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

৩ ঘণ্টা আগে

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

৪ ঘণ্টা আগে

শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ

৪ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৪ ঘণ্টা আগে