নাইজেরিয়ায় তেল সংগ্রহের সময় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৭

ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, নাইজেরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ার পর জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং এতে ঘটনাস্থলে থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য ছুটে আসা ৭৭ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। এরপর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় এবং এতে ৭৭ জন নিহত হয় এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা। বিবিসি বলছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

নাইজেরিয়া সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা দেখেছে। দুই সপ্তাহ আগে দেশটির তেল সমৃদ্ধ ডেল্টা প্রদেশে দুর্ঘটনার শিকার হওয়ার পর একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়।

এছাড়া গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে আগুনে পুড়ে অন্তত ১৫৩ জনের প্রাণহানি ঘটে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১২ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৪ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২১ ঘণ্টা আগে