যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, ফলে বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে
ডিপসিকের জনপ্রিয়তার বিস্ফোরণ এতটাই বেশি ছিল যে কিছুদিনের মধ্যেই এনভিডিয়া, মাইক্রোসফট ও মেটার মতো এআই খাতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে যায়। অনেক বিশেষজ্ঞ একে চীনের প্রযুক্তিগত সক্ষমতার নতুন যুগের ইঙ্গিত হিসেবে দেখছেন।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা ও অবস্থান আরও ভালোভাবে বুঝতে দলগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন জ্যাকবসন। তার এই কার্যক্রম মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভমেলায় পদদলিত হয়ে সাতজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজাকে খালি করতে চান। অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন তিনি। তার এমন প্রস্তাব ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ফিলিস্তিনিরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এ নিয়ে মুখ খুললে
ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় নানা বিষয়ে আলোচনা করেছেন তারা। পারস্পারিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন এ বৈশ্বিক দুই নেতা।
রাকিবুল ইসলাম আজহারীকে সভাপতি ও সাংবাদিক এরশাদুল বারীকে সহসভাপতি করে ডেনমার্কে অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডি নামক নতুন স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা
আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কয়েক দিনের অভিযানে হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজ ঘরে ফিরতে শুরু করছেন ফিলিস্তিনিরা। স্থানীয় সময় সোমবার (২৮ জানুয়ারি) গাজা উপত্যকায় ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আগামী দুই বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ‘খালি’ করার পরিকল্পনার কথা বলেছেন। তিনি গাজাবাসীদের মিশর এবং জর্ডান পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এ বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন।
নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার নেটজারিম করিডোর চেকপয়েন্টে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন, যারা নিজ বাড়িতে ফিরতে বা স্বজনদের সঙ্গে পুনরায় মিলিত হতে চান।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা চলছে। শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এ ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণাটিতে স্পষ্ট করা হয়েছে— ডেনাল্ড লু তার পদের মেয়াদ শেষ করেছেন এবং তাকে বরখাস্ত করা হয়নি। পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা একটি সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়েছে, “ডোনাল্ড লুর মেয়াদ ২০২৫ সালের ১৭ জানুয়ারি শেষ হয়েছে”।
ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্যও চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।