বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষনা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা চলছে। শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এ ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নিলে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের মতো একাধিক খাতে উভয় দেশই লাভবান হবে।

সম্মেলনে দুদেশের ইতিহাসের কথা তুলে ধরেছেন হোসেন। এরপরই ভ্রমণ সহজতর করার জন্য সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহের কথা জানান তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হচ্ছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশি হাই কমিশনার। ভবিষ্যতে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া, তিনি খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যবসায়ীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেছেন, চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য অব্যাহত থাকলেও এর পরিমাণ এখনও সীমিত। অথচ পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে।

প্রতিরক্ষা খাতে অসাধারণ দক্ষতার জন্য পাকিস্তানি বিমান বাহিনীর প্রশংসার মাধ্যমে বাংলাদেশি হাই কমিশনার তার বক্তব্য শেষ করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১১ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৯ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

২০ ঘণ্টা আগে