ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্যও চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীদের ৯ জনই দক্ষিণ আফ্রিকার এবং বাকি শান্তিরক্ষীদের তিনজন মালাউইয়ান এবং একজন উরুগুয়ের সৈন্যও রয়েছে।
ফিলিস্তিন চত্বর থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির সময়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রেডক্রসের কাছ থেকে তারা চার জিম্মিকে তাদের কাছে নিয়েছে। তাদের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেবে। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।
গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি সেনা চার জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) তাদের মুক্তির জন্য রেডক্রসের হাতে তুলে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় বন্দী ছিলেন তারা।
মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এ
মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং এটি অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার ওপর নির্ভর করে না। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ মন্তব্য করেন।
ক্যারোলিন লিভিট আরও বলেন, ট্রাম্প প্রশাসন সামরিক বিমানের মাধ্যমে শত শত অবৈধ অভিবাসী অপরাধীকে বহিষ্কার করেছে। এছাড়া ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া চলছে। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা রাখা হয়েছে।
ভারতের মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এ ঘটনায় পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এতে ভারতের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার অধিকার সংক্রান্ত যে নির্বাহী আদেশে সই করেছিলেন, তা সাময়িক স্থগিত করেছেন দেশটির আদালত।
সংবাদমাধ্যমটি বলছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষি
লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) উত্তরে সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত ক্যাস্টেইক লেকের আশপাশের পাহাড়গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৯ হাজার একর এলাকা আগুনে পুড়ে যায়। লেকের চারপাশের ৩১ হাজার বা