কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিদায়ের পর তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৯ জানুয়ারি) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা ও অবস্থান আরও ভালোভাবে বুঝতে দলগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন জ্যাকবসন। তার এই কার্যক্রম মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ১১ জানুয়ারি সকালে ঢাকায় পৌঁছে মার্কিন দূতাবাসের দায়িত্ব নেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি তিনি।
পিটার হাসের দায়িত্বের মেয়াদ শেষে ডেভিড স্লেটন মিলিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই নিয়োগ সিনেট থেকে শুনানির মাধ্যমে অনুমোদিত হতে হয়। সেই শুনানি না হওয়ায় মিলি ঢাকায় আসতে পারেননি। এখন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে কোনো মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত জ্যাকবসন ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
জ্যাকবসন বাংলাদেশে আসার পর গত ২০ জানুয়ারি বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। ওই দিনই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের শপথ নেন।
ওই দিন বৈঠক শেষে জ্যাকবসন বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

আহমেদ আযম খান বলেন, জুলাই অভ্যুত্থানের বীরদের গেজেটভুক্তি অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে। সেখানে অনেকে বঞ্চিত হয়েছে। আমরা আবার বঞ্চিতদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছি। ফ্যাসিবাদী শক্তি মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দিয়েছে। আমরা তাদের মূল্যায়ন করব।
২ দিন আগে
এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।
২ দিন আগে